ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিহত-১৫

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:১০ পিএম

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় একটি রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।নিহতরা সবাই ট্রাকে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

সোমবার (২৫ মে) ভোর ৪ টায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো সনাক্ত হয়নি।

 

Advertisement

Link copied!