ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে।

বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পর ফুলপুর-তারাকান্দা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে জনগণের পাশে থাকা মোতাহার হোসেন তালুকদার স্থানীয়ভাবে একজন সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতার প্রতীক হিসেবে পরিচিত। তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই মনোনয়ন আমার নয় এটি ফুলপুর ও তারাকান্দার সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। জনগণের অধিকার পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গড়াই আমার লক্ষ্য। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, মোতাহার হোসেন তালুকদার একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে এ অঞ্চলের রাজনীতিতে নতুন গতি আসবে এবং জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর প্রার্থিতা ময়মনসিংহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং বিএনপির জন্য এ আসনে নতুন আশার আলো নিয়ে এসেছে।

Advertisement

Link copied!