মনোহরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ পিএম

মোহাইমিনুল ইসলাম, মনোহরদী: বাংলাদেশ জামায়াতে ইসলামী শুকুন্দী ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) শুকুন্দি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন—

মাওলানা মোঃ ছানাউল্লাহ, মনোহরদী উত্তর থানা আমির

মাওলানা মোঃ ইকবাল হোসাইন, মনোহরদী দক্ষিণ থানা আমির

মোঃ তাজুল ইসলাম শাহীন, মনোহরদী থানা দক্ষিণ সেক্রেটারি

এ.কে.এম মনির উদ্দীন, মনোহরদী উত্তর থানা

সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ আল-আমীন ফরাজী।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, "জামায়াতে ইসলামের বহু নেতাকর্মী দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতি বা লুটপাটের অভিযোগ নেই। তাই সুশৃঙ্খল ও সুন্দর বাংলাদেশ গড়তে আপনাদের সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। ন্যায়-সত্যের বিজয় নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।"

বক্তাদের আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের পর সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ ঘোষণা করেন।

Link copied!