টেকনাফে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার পালংখালী ইউনিয়নের চাকমারকুল খাল থেকে ছৈয়দ (৩০) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পালংখালী চাকমারকুল খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিএনজি চালক পালংখালীর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাল থেকে সিএনজি চালক ছৈয়দ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।

Advertisement

Link copied!