লাকসামে ১.১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম

দেলোয়ার হোসেন, লাকসাম: লাকসামে যৌথবাহিনীর পৃথক অভিযানে ১ কেজি ১ শত গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন, জয়নাল (৬০) ও ইসমাইল হোসেন (৫২)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফুলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে মোট ১ কেজি ১ শত গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক দুইজনকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লাকসাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Link copied!