মাহমুদুল হাসান, চৌহালী: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আরিফ সরকার (বিএসসি)-এর নেতৃত্বে উমারপুর ইউপির ছলেরচর বাজার থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকার বিভিন্ন বাজারসহ বিভিন্ন গ্রামে শোডাউন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির উপদেষ্টা আ. কাদের বিএসসি, উপদেষ্টা মো. হেলাল উদ্দিন সরকার, বিএনপি উপদেষ্টা জাকির সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. সাচ্চু মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সায়েদ সরদার, মতিন মোল্লা, আলতাব হোসেন, রাজ্জাক সরকার, আ. ছাত্তার, মিলন পরামানিক, বাশার মোল্লা, আমোদ মোল্লা, হান্নান মিলিটারি প্রমুখ।
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের পক্ষে এই শোডাউন উমারপুরের ছলেরচর বাজার থেকে শুরু করে, হাটাইল বাজার, হাপানিয়া বাজার, পাথরাইল বাজার, চর পাচুরিয়া, দত্তকান্দিসহ বিভিন্ন এলাকায় করা হয়। এতে শোডাউন ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উমারপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল।
আপনার মতামত লিখুন :