মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি নং–২৬৯) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল রোডে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী সভাপতি এবং দৈনিক আমাদের কণ্ঠ ও সিলেট বানীর জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি এড. স্বপন কুমার দেব (দৈনিক আলোকিত বাংলাদেশ), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী) ও পিন্টু দেবনাথ (দৈনিক আমার বার্তা/এনটিভি ইউরোপ–কমলগঞ্জ)।
যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (খবরপত্র–রাজনগর), সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ (ভোরের সময়), দপ্তর সম্পাদক মঈনুল হক (সংবাদ সারাদেশ), সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান (খবরপত্র/প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), প্রচার–প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া) ও সহ–প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন (সংবাদ প্রতিদিন)।
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বণিক, পলাশ দেব নাথ, জালালুর রহমান, বিজয় শাহ, মনিরুজ্জামান মনির, এনামুল হক আলম, শায়েক আহমদ, বিকাশ দাশ, এম.এ. ওয়াহিদ রুলু, জ্যোতির্ময় চক্রবর্তী, মো. মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির) ও স্মরণ সিং।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এড. স্বপন কুমার দেব। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাব সদস্যরা।
আপনার মতামত লিখুন :