বগুড়ার গাবতলীতে তরফমেরু ও গোড়দহ বড় জামে মসজিদে নামাজের উদ্বোধন

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার তরফমেরু ও গোড়দহ বড় জামে মসজিদে শুক্রবার পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এই গুরুত্বপূর্ণ দিনকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী নামাজে উপস্থিত ছিলেন মসজিদ বাস্তবায়ন কমিটির সভাপতি খন্দকার ডক্টর মো. আলমগীর হোসেন, বাস্তবায়ন কমিটির সেক্রেটারি নাজির হোসেন, মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক হেলালুর রহমান। এছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্যোক্তা রশিদুল ইসলাম রেজা, জমিদাতা পরিবারের সদস্য ও পৌর যুবদলের অন্যতম সদস্য সুমন তরফদার, অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, স্থানীয় এলাকাবাসী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুমার খুতবা প্রদান করেন বেলাল বিন নওয়াব এবং নামাজ পরিচালনা করেন আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া। মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন ইসমাইল হোসেন।

উদ্বোধনী এই নামাজের মাধ্যমে তরফমেরু ও গোড়দহ জামে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Advertisement

Link copied!