চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতিসহ চারজন আটক

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম

কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাসহ- চারজনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চান্দিনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।


আটক নেতা-কর্মীরা হলেন, উপজেলার ৮নং বরকইট ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুস্তম আলী (৫০), তিনি বরকইট গ্রামের মৃত আবু তাহেরের ছেলে; ফরিদুল ইসলাম (৫০), এতবারপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে; মো. বাবুল (৩২), বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালিয়ারচর গ্রামের ইসমাইল মুন্সির ছেলেএবং মো. বিল্লাল হোসেন (৪৩), দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মো. ময়নাল হোসেনের ছেলে। 

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বিভিন্ন ধারায় তাদের আটক করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Link copied!