খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় ২২শে মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা এপ্রিল (বুধবার) সকাল ১০টায় দিঘীনালা উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইউসিআরএফ কর্লিয়া (CoRLIA) রাসেল ত্রিপুরার সঞ্চালনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন দিঘীনালা উপজেলার ইউএনও তানজিন পারভেজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, উপজেলা তথ্য অফিসার সলিল চাকমা, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ও দিঘীনালা সদর ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ প্রমুখ।
অতিথিরা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে নারী ও মেয়েশিশুদের জন্য পানি প্রাপ্তি এবং লিঙ্গসমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে আসে।
আপনার মতামত লিখুন :