সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। তাই এই গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা, যা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। জুলাই বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তাদের পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মাওলানা রফিকুল ইসলাম খান জানান, নির্বাচনী এলাকার সর্বত্র পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উল্লাপাড়াকে একটি বাসযোগ্য ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উল্লাপাড়ার উন্নয়নে প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :