বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশাল ক্লাবের হলরুমে এই আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
এতে বরিশাল প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদ, ৩৫টি সংগঠনের নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বরিশালে কয়েকশো সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিন সিকদার সবসময়ই গণমাধ্যমবান্ধব রাজনৈতিক ব্যক্তি। জিয়া শিকদার যে সাংবাদিকদের মনেপ্রাণে ভালোবাসেন, আজকের সাংবাদিকদের উপস্থিতি তার প্রমাণ। বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনে জিয়া সিকদারের যেকোনো ভালো কাজে বরিশালের গণমাধ্যমকর্মীরা তার পাশে থাকবে।
আপনার মতামত লিখুন :