সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৮ বোতল ফেনসিডিলসহ মো. মনির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামি মনির হোসেন বগুড়া জেলার ধনুট থানার উত্তর শহরা বাড়ি এলাকার মো. আবু সাঈদের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :