ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি ত্যাগী নেতা রোকনুজ্জামান সরকার

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৭:১০ পিএম

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় নগরজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়েও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন তিনি। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ‘রোকন’ নামেই বেশি পরিচিত।

দলীয় সূত্রে জানা যায়, কঠিন সময়ে সবসময় মাঠে-ঘাটে থেকে নেতাকর্মীদের পাশে থেকেছেন রোকনুজ্জামান রোকন। নেতাকর্মীদের বিপদ-আপদে সবার আগে যাকে পাওয়া যায়, তিনি হলেন ময়মনসিংহ দক্ষিন বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান —এমনটাই দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।

নেতাকর্মীরা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুষ্ঠিত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন।

তারা বলেন, একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Link copied!