টেকনাফে ৯ আসামি গ্রেপ্তার

আবু হুমাইর , টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০৫:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অভিযানে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডপ্রাপ্তসহ ৩টি জিআর মামলার আসামিকে আটক করা হয়। একই সঙ্গে ৮টি জিআর পরোয়ানার আওতায় মোট ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া নিয়মিত মামলায় আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ জনকে আটক করা হয়, যা চলমান অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Advertisement

Link copied!