চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহরাস্তি পৌরসভার ১ নং ওয়ার্ড কাজির কামতা এলাকায়, জয়নাল কমিশনারের স-মিলের প্রায় ২০০ গজ উত্তরে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে রিপন হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি কাজির কামতা (বড় বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতা আঃ সালাম ও মাতা সাহিদা বেগম। গ্রেপ্তারের সময় তার নিজ হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরও ১৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, যা তার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার প্রমাণ বহন করে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। এফআইআর নং-২৬, জি আর নং-৬৫, তারিখ ২৬ মার্চ ২০২৬ এবং সময় রাত ১১টা ৩৫ মিনিটে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :