বোয়ালখালী বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি পার্বত্য মন্ত্রীর সমবেদনা

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০২:১৮ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান- এমপি।

গত ২৭শে মার্চ (শুক্রবার) ভোর ৫:৩০ টায় আকস্মিক এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। দীপেন দেওয়ান বলেন, ব্যবসায়ীদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। “আমি ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও পরিবারদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, বর্তমান সরকার আপনাদের এই বিপদে পাশে আছে। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে। আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।”

এই সময়ে বিপদগ্রস্ত সকলকে ধৈর্য ধারণ করার এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা।

Advertisement

Link copied!