নবযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২শে মার্চ বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা আনন্দ মার্কেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোমেন কনস্ট্রাকশন লিঃ পরিচালক বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মোমেন।
শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন: বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু মুসা, মোহাম্মদ বাহালুল আলম, জামাল উদ্দিন বুলু, ডাঃ মনিরুল হক, মোঃ ওয়ারিশ মিয়া। নবযাত্রা ফাউন্ডেশনের সহ-সভাপতি তৌকির আহমেদ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার বাঁধনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা ফাউন্ডেশনের সভাপতি সার্জেন্ট অব: মোঃ সোহেল রানা মহসিন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন: রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ জাহাঙ্গীর আলম, রোয়াচালা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম ফারুক, বর্তমান ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, সাবেক ইউপি মেম্বার মোঃ ফোরকান উদ্দিন, মোঃ নাজির আহমদ, বজলুর রহমান দানু, ডাঃ শামছুল আলম মিস্টার, ডাঃ মোঃ রিপন এবং মোঃ দূরবাজ রিপন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সালাম নাবালক, মিজানুর রহমান, মোঃ আলী বাহাদুর সেলিম, মোঃ আবু কাউছার, মাহাবুব হাসান মালু এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
রোয়াচালা গ্ৰামের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হানিন বিনতে হেলাল, নাহিদা নাজির তোয়াসী, সাবিহা উম্মে সুরভী ( জিপিএ ৫ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) এবং মিশর আল-আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোঃ আব্দুর রহমানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৭০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন, দাতা সদস্য ৬ জন, রোয়াচালা ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ২০ জন শিক্ষার্থী, রক্তদাতা ৬ জন, স্বাস্থ্য কর্মী ২ জন, ২ জন গুণী শিক্ষক ও কেন্দ্রীয় মসজিদের খতিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গ্ৰামের তরুণ ফুটবলারদের জন্য ২ সেট জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নিয়েছেন নবযাত্রা ফাউন্ডেশনের সহ-সভাপতি ইব্রাহিম ছাদির, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল সুমন, সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সজল মিয়া, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, জনশক্তি ও পরিসংখ্যান সম্পাদক হাজী মোঃ আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোরছালিন ভূঁইয়া, দপ্তর ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা আরাফাত এবং অন্যান্য সদস্যরা।
নবযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে রোয়াচালা এলাকার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও বিভিন্ন বিভাগে বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সম্মাননা স্মারক প্রদান করায় এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। এই সংগঠনটি গত দুই বছর ধরে গ্ৰামের বিভিন্ন সমাজকল্যাণ মূলক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :