কুমিল্লা মুরাদনগরে ইয়াবাসহ ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার

ফয়সাল মবিন পলাশ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০২:০৯ পিএম

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাগর(৪০) ও তাঁর স্ত্রী আমেনা (৩৫) কে ইয়াবাসহ দুইজনকে গ্ৰেফতার করা হয়েছে। শনিবার রাতে রোয়াচালা পশ্চিম পাড়ার থেকে নিজ বাড়ী থেকে তাদের আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল  মোস্তফা এবং এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পশ্চিম পাড়ার একটি বাড়ীতে অভিযান চালায়।

এসময় মৃত মোক্তল হোসেনের ছেলে সাবেক মেম্বার মোঃ সাগর (৪০) এবং তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) নিকট হইতে ৩৬পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্ৰেফতারকৃত মোঃ সাগর ২০১৬ সালে শ্রীকাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে ছিলেন।
গ্ৰামবাসী জানান তাঁর বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের খান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!