আকবরশাহে বিশেষ অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০২:৩৪ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামানের নির্দেশনায় এসআই শাহ আলম, এসআই শামসুল ইসলাম, এএসআই রেজাউল ইসলাম ও এএসআই তোষান কান্তির নেতৃত্বে গত ৫ এপ্রিল রাত ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়—জিআর ১৭৯/২১ মামলার আসামি রাজিবুল হক রাজিব, জিআর ২৬/২৫ মামলার আসামি মোঃ রমজান, জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মানিক এবং সিআর ১৭৭/১৯ মামলার আসামি মোঃ রাসেল মিয়াকে।

গ্রেফতারকৃতদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!