চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, একটি চৌকস দল সফল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই দিনে আরেকটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত একজন আসামিকেও আটক করা হয়েছে।
জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খাঁন, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি দক্ষ দল মাদক উদ্ধার অভিযানে নামে।
শাহরাস্তি থানাধীন শাহরাস্তি পৌরসভার বাদিয়া সাকিন, দোয়াভাঙ্গা সিএনজি স্ট্যান্ডের পাশে উত্তর দিকে তালগাছের নিচে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক ব্যবসায়ী তানভীর ইসলাম সাহাদৎ (১৯)-কে তার নিজ হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামির বিবরণ: পিতা: ইব্রাহীম খলিল, মাতা: তাসলিমা বেগম, ঠিকানা: শাহাপুর (নোয়াবাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪, জি.আর নং-৭৩ রুজু করা হয়। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা প্রয়োগ করা হয়েছে। ধৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
একই দিনে এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জি.আর-১২৯/২৪ (রামগঞ্জ) মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত হোসেন শাহিন প্রঃ লাইয়া-কে গ্রেফতার করে।
আসামির বিবরণ: পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: শিরিন আক্তার, ঠিকানা: বড়ুয়া (দক্ষিণ পাড়া পাটওয়ারী বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
এই আসামিকেও যথাযথ পুলিশ স্কর্টে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :