চট্টগ্রামে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:০২ পিএম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) দেলোয়ার ও এএসআই বিল্লাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পশ্চিম পাশে সিটি গেইট পুলিশ বক্সের সামনে রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোসা. শিরিন আক্তার (৩৪) ও মোঃ আসলাম (৩৬)। তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯, তারিখ-০৮/০৪/২০২৬)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!