খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী "দঃ" ও "আলারী" খেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০.০০ ঘটিকায় সদরের পানখাইয়া পাড়ার বটতলায় এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব সংসদের উদ্যোগে আয়োজিত এবং উক্ত সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান। ।
সাংগ্রাই উপলক্ষে "দঃ", "আলারী" ও "পানি" খেলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি।
আয়োজকরা জানান, আধুনিকতার ছোঁয়ায় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বিলুপ্তির পথে। তাই নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ও সংস্কৃতি গুলো তুলে ধরতেই এ আয়োজন।
আপনার মতামত লিখুন :