জামালপুরে মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান দেওয়ানগঞ্জের জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরের দিকে আটককৃত সাইদুর রহমানকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম। তিনি বলেন, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে এসআই মো. সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাইদুর রহমানকে ৩০ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার শেরপুর ব্রিজ-জামালপুরগামী মহাসড়কের ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ আরও ৪ জনকে আটক করা হয়৷
আপনার মতামত লিখুন :