চট্টগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ পিএম


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় চেকপোস্ট ৪৪২-এ দায়িত্বে থাকা এএসআই (নিঃ) মেজবাহ, এএসআই রেজাউলসহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় বায়জিদ লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নুর (৩৮), বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানায় এবং মোজাহের উদ্দিন রাজিব (৩০), বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানায়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ-১০/০৪/২০২৬)। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!