চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ (একত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) বেলায়েত উল্যাহ, এএসআই (নিঃ) শহীদুল্লাহ এবং এএসআই (নিঃ) এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম ২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে শাহরাস্তি থানাধীন পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব উপলতা এলাকার নিজ মেহের সাকিনস্থ আঃ রেজ্জাক স্টোরের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিকালে তার নিজ হেফাজত থেকে ৩১ (একত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ করিম (৪২), পিতা- মৃত নাজিম উদ্দিন, মাতা- মাজেদা বেগম, সাং- পূর্ব উপলতা (জমাদ্দার বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৫, তারিখ- ২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ; জি আর নং-৯৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :