জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ পারভেজ খান রাজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০১:২৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। সভায় নওগাঁ-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা:, ইকরামুল বারী টিপু-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তব্য ও দেশপ্রেমের আহ্বান প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজিম উদ্দিন আলম বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। সমবায় ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের কর্মীবাহিনী আজ ঐক্যবদ্ধ।"

সংবর্ধিত অতিথি ডা: একরামুল বারী টিপু এমপি তার বক্তব্যে বলেন, "নওগাঁর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান আমি দেব সেবার মাধ্যমে। সমবায় আন্দোলনকে বেগবান করে প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।"

উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক (প্রশাসক, জেলা পরিষদ জামালপুর ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী)। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনের মেলবন্ধন তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা রহমান হারেস আরো উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মোকাম্মেল কবির হযরত আলী, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ (ঢাকা) মোহাম্মদ সাজ্জাদ আলম খান সজল (খুলনা) যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাহিদ সাজ্জাদ রিপন, মিনহাজ উদ্দিন মানিক, তোর সম্পাদক শাহাদাত হোসেন আজাদ, দপ্তর  সম্পাদক ইসলাম তাজুল, নজরুল, সোহেল বিভিন্ন জেলার সভাপতি ও সম্পাদক বৃন্দ।

 

সভাপতিত্ব ও সঞ্চালনা জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি-র সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ নিজাম উদ্দিন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, জাতীয়তাবাদী শক্তি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

 প্রতিনিধি সভায় সমবায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আগামী দিনে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করেন।

Link copied!