বিকৃত যৌন আচরণের ঘটনায় চাঞ্চল্য: সিসিটিভি বিশ্লেষণে সিরাজগঞ্জ থেকে আসামি গ্রেফতার

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৫ পিএম

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় এক ব্যক্তির বিকৃত যৌন আচরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে কোতোয়ালী মডেল থানাধীন নতুন বাজারস্থ আফরোজ খান মডেল স্কুলের পিছনের গলিতে এক ব্যক্তি অশালীন ও বিকৃত যৌন আচরণের অঙ্গভঙ্গি প্রদর্শন করে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি করে। ঘটনার পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়।

পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিবির একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাহমুদুল হাসান (৪৫) কে গ্রেফতার করে। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!