ময়মনসিংহে ১৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজিব গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০২:৪১ পিএম

বিল্লাল হোসেন মানিক: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার একাধিক মামলার আসামি মো. রাজিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার নগরীর কৃষ্টপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। নথি অনুযায়ী, তার পিতার নাম যুবের আলমাস এবং ঠিকানা কোতোয়ালী মডেল থানাধীন কুষ্টিয়া (দক্ষিণ পাড়া) এলাকায়।

তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালেও তার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর হক জানান, “আইন অনুযায়ী মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্যারের  নির্দেশনায় ময়মনসিংহ নগরীসহ জেলায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

Link copied!