ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৪:১৫ পিএম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৫ গ্রাম হেরোইন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রথম অভিযানে কোতোয়ালী মডেল থানার পুরোহিতপাড়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ শাহজাদ হোসেন পাপ্পু (২৮) ও মোঃ শাহীন শেখ (৩৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে মুক্তাগাছা থানার নতুন বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মিলন মিয়া (৪০)কে আটক করা হয়।

তৃতীয় অভিযানে ফুলবাড়ীয়া থানার সোয়াইতপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করা হয়।

চতুর্থ অভিযানে ফুলপুর থানার হরিরামপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম (৪৩)কে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি ওসি মাহবুবুর হক জানিয়েছেন এ ধরনের অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে।

Link copied!