ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে চোরাচালান, মাদক ও চুরির সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮ মে ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই হাদিস উদ্দিন, এসআই আনোয়ার হোসেন, এসআই খাইরুল ইসলাম ও এএসআই শরীফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার এলাকায় মঞ্জুরুল ইসলামের বসতঘর থেকে ১৯০ বোতল ভারতীয় Keo Karpin Olivoyl তেল (আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা) উদ্ধারসহ মোঃ সাইফুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া কড়ইগড়া এলাকায় একটি মনোহারি দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজনকে আটক করা হয়।
অন্যদিকে দর্শা হরচন্দ্রপুর এলাকার জামে মসজিদ থেকে ১২ ভোল্টের একটি ব্যাটারি চুরির ঘটনায় জড়িত মোঃ মনির হোসেন ওরফে সোহেল (৩০) ও খাইরুল ইসলাম (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও মোবাইল কোর্টের মামলায় ৭ দিনের সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩৫) নামের এক আসামিকে ৪ মে ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ধোবাউড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :