ত্রিশালে গাঁজাসহ দুইজন গ্রেফতার, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৪:২১ পিএম

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মে ২০২৬ তারিখ রাত ২৩টা ২৫ মিনিটের দিকে ত্রিশাল থানাধীন কাঠাল ইউনিয়নের কাঠাল সাকিনস্থ বৈলর টু কালির বাজারগামী কালির বাজার রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০ (ছয় হাজার) টাকা।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ মুক্তার ফকির (৪০), পিতা: ইয়াকুব আলী ফকির, মাতা: জাহানারা বেগম, গ্রাম: ধলাইমান ফকিরবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউনিয়ন: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ এবং অপু চন্দ্র বর্মন (২২), পিতা: নিতাই চন্দ্র বর্মন, মাতা: নিয়তি রানী বর্মন, গ্রাম: নলচিরা ঝালুপাড়া, ইউনিয়ন: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!