ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ অত্যন্ত আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কম্পিউটার ল্যাবের উদ্বোধন
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির শ্রদ্ধেয় কমান্ড্যান্ট, অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি, এমফিল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, এনডিসি, পিএসসি। এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ স্যার মেজর মো: নাসির উদ্দিন মাহমুদ, এইসি, উপাধ্যক্ষ স্যার এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মুহাম্মদ শামসুল করিম বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, যেখানে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সবার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করার জন্য উৎসাহ প্রদান করেন এবং আধুনিক বিশ্বের প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নৈতিক ও মানবীয় গুণাবলি অর্জনে তথা চরিত্র গঠনে মনোযোগী হয় সে ব্যাপারে ও তাদের উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, কম্পিউটার ল্যাব উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি কলেজ ভবনের লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহ প্রদানের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
আপনার মতামত লিখুন :