কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫এপ্রিল(মঙ্গলবার) আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজারহাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী, ধর্ম ও দাওয়া বিষয়ক সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুহতামিম, ভিজিয়ে বেগম কওমি মাদ্রাসা; মাওলানা আশরাফুল ইসলাম, সহ-প্রসার সম্পাদক; মুফতি মমিনুল ইসলাম, অর্থ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :