কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৪০ পিছ ইয়াবাসহ ৫ জন গ্ৰেফতার

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৮:২৩ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে এক‌ই রাতে পৃথক অভিযানে ৪০ পিছ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী শাহ জালাল (৪৬) কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোয়াচালা গ্রামের শাহ জালালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার ঘরের খাটের উপর থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহ জালাল রোয়াচালা গ্রামের ছাদির বাড়ির মৃত আঃ মালেকের ছেলে।

অপরদিকে, এসআই সাজ্জাদ উল করিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকায় জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কার ওয়াশ দোকানের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে রমিজ (২১), রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২১), একই গ্রামের হিরা মিয়ার ছেলে সম্রাট (১৮) ও পার্শ্ববর্তী হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো: হযরত আলী (৩১)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন: পৃথকভাবে আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

Advertisement

Link copied!