গাজীপুরের কালিয়াকৈরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন পাঁচ শতাধিক অসহায় মানুষ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শ্রীফলতলী এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ওষুধ, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষের চিত্র দেখা যায়। ক্যাম্পে উপস্থিত ছিলেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, শাখা ব্যবস্থাপক মো. আবুল বাশার, হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা সমন্বয়কারী মো. আসাদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :