চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন একাডেমিক ভবন-৩ এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ও প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে তিনি নিজ হাতে মাটি খননের মাধ্যমে নির্মাণ কাজের শুভ সূচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রকল্পের পিডি লেফটেন্যান্ট কর্নেল জাহিদ AGE (Army), জনাব সাফায়েত, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মুহাম্মদ শামসুল করিম বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। দোয়ায় নির্মাণ কাজের সুষ্ঠু ও সুন্দর সমাপ্তি, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করা হয়।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক ও সম্প্রসারিত হবে।
আপনার মতামত লিখুন :