হোমনায় ২৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

গ্রেফতারকৃত উজ্জ্বল সিকদার উপজেলার আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি উত্তর পাড়ার মৃত নোয়াজ আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) বিকেল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) সুজন কুমারদে’সহ একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকার কেনু মিয়া মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হোমনা থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

Advertisement

Link copied!