কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৫ মে রাতভর বিভিন্নস্থান থেকে ৭ জনকে গ্ৰেফতার ও ৫৫ পিছ ইয়াবাহ উদ্ধার করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ গ্ৰামের মনির মিয়ার চা দোকানের সামনে দৌলবাড়ী টু হাটাশ পাকা রাস্তার উপর এসআই(নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবাসহ ১ জনকে গ্ৰেফতার করা হয়।
আটককৃত হলেন: হাটাশ উত্তর পাড়ার মৃত কালা মিয়ার ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৫০)। এসআই সারোয়ার হোসেন ও এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১২নং রামচন্দ্রপুর ইউনিয়নের তেমুরিয়া গ্ৰামের মোঃ হাবিব মোল্লার মুদি দোকানের সামন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় পৃথক ভাবে ৪ জনের কাছ থেকে ২০ পিছ ইয়াবাসহ উদ্ধার করেন।
গ্ৰেফতারকৃতরা হলেন: নেপাল চন্দ্র সরকার (৫৬), পিতা-মৃত মহানন্দ সরকার, সাং-উত্তর বাখরাবাদ, মোঃ তাফসির মিয়া (২০), পিতা-মোঃ নকুল মিয়া, সাং- কাঠালিয়াকান্দা, মোঃ আকাশ মিয়া (২৫), সাং-মির্জাপুর, মোঃ শামীম (২৪), পিতা-মোঃ ইদ্রিস মিয়া, সাং-কদমতলী।
এস আই সাজ্জাদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঙ্গরা বাজার থানাধীন ৭নং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের মুসা ব্যাপারী বাড়ির সামনে বাঙ্গরা থেকে বিষ্ণুপুরগামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেন। গ্ৰেফতারকৃত হলেন: রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ-চাপিতলা সরকার বাড়ির বাশার মুন্সীর ছেলে মোঃ আরমান (২৫) ।
অপরদিকে একাধিক মামলায় সাজা প্রাপ্ত আসামি আন্দিকুট ইউনিয়নের পাক দেওরা গ্রামের আবু তাহের মোল্লার ছেলে মোঃ জাবেদ হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্ৰেফতার করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ সফিউল আলম জানিয়েছেন, পৃথক পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামি ও অন্যদের মাদক নিয়ন্ত্রণ আইনের মামল রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :