কুমিল্লার চান্দিনা থানায় ২৪ ঘণ্টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এই অভিযানে মাদক ব্যবসায়ী, সিআর ওয়ারেন্টভুক্ত আসামী এবং মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মজুমদার-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মহিচাইল এলাকার বাসিন্দা মোঃ তাজুল ইসলাম (২৯) মাদক মামলায় গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালতে প্রেরিত হয়েছেন।
সিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামী শিপন (৩৫), নুরুল ইসলাম এবং মোঃ সোহেল রানাকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়াও মোঃ আকতার হোসেন (৩৫)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন এবং পলাতক আসামীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। চান্দিনা থানা পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :