গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি গত বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সফরে চাঁদপুরে আগমন করেন। আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র চাঁদপুর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভেন্যুর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে এই সফর অনুষ্ঠিত হয়।
মন্ত্রী মহোদয়ের শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরকালে মাননীয় মন্ত্রী নির্ধারিত জনসভাস্থল, খাল খনন উদ্বোধনী ভেন্যু ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি প্রস্তুতি কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। জনসাধারণের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
ভেন্যু পরিদর্শনের পুরো সময় পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন। চাঁদপুর জেলা পুলিশ জানায়, আগামী ১৬ মে’র সফরকে সফল ও সুশৃঙ্খল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :