ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৭:১২ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ–এর এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় একটি সেতুর পাশে হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার মালিককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদক কারবারি বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Link copied!