নবীনগরে ভাই হত্যার মামলায় অভিযুক্ত ভাই গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর লক্ষীপুর গ্রামে পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮/২/২৬ তারিখ ছোট ভাই আলকাছ মিয়া (৫৫) কে তার বড় ভাই ইসমাইল মিয়া (৬২) কে রডের আঘাতে হত্যার ঘটনায় গতকাল (৭/৫/২৬) গভীর রাতে নরসিংদী থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়- দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত ১৮/২/২৬ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই আলকাছ মিয়ার (৫৫) রডের আঘাতে গুরুতর আহত হয় বড় ভাই ইসমাইল মিয়া (৬২)। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইল মিয়ার মৃত্যু হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় পরদিন ১৯ ফেব্রুয়ারি নিহতের ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে নবীনগর থানায় আলকাছ মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আলকাছ মিয়া (৫৫) আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খুরশিদ আলম জানান-"দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।"

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান-"গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।"

 

Advertisement

Link copied!