কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার (০৭ মে) ২০২৬ইং ইংরেজি ২য় পত্রের দিন পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো— সালমান হোসেন সিয়াম (পিতা: আবদুল কাদের), সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ইমাম হোসেন (পিতা: মোহাম্মদ ইউসুফ), ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান জানান পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং হাতে নাতে নকল ধরা পড়ায় দায়িত্বরত হল প্রত্যবেক্ষক উক্ত শিক্ষার্থীদ্বয়কে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেন।
এসময় নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন।
মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা ক্ষুদ্র ও কৃষক ঝন কর্মকর্তা হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :