কুমিল্লায় শতভাগ মেধা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিল শেডে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে ১০১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে পাঠানো হবে।
মাত্র ১২০ টাকা ফি দিয়ে কোনো তদবির বা ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে যোগ্য তরুণ-তরুণীরা দেশের সেবায় কাজ করার সুযোগ পাচ্ছেন।
আপনার মতামত লিখুন :