মির্জাপুরে বাঁশতৈল রেঞ্জে গজারী বল্লী আটক ও অবৈধ করাতকলে জরিমানা-উচ্ছেদ

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০২:৩১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জের অভিরামপুর এলাকা থেকে ৪১ টি গজারী গাছের বল্লী আটক ও এই রেঞ্জের আওতাধীন এলাকায় অবস্থিত ২ অবৈধ করাতকলে অভিযান করে অর্থ দণ্ড এবং ১টি করাতকল উচ্ছেদ করে তার যন্ত্রাংশ জব্ধ করেন বাঁশতৈল রেঞ্জ অফিসার এস এম আঃ রশিদ।

এ সময় গাছের বল্লী বহনকারী মাহিন্দ্রগাড়ি আটক ও এর সাথে জরিত  মোঃ আমির হামজা, মোঃ ইব্রাহীম কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্য একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জার অফিসার এস এম আঃ রশিদ বলেন, অবৈধভাবে কেউ সরকারী সম্পত্তির গাছ কাটলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই রেঞ্জের আওতাধীন এলাকায় কোন অপরাধী অপরাধ করে ছাড় পাবে না, আমি সব সময় এই বিষয়ে সোচ্চার আছি। তিনি আরও বলেন এই এলাকায় বেশ কিছু অবৈধ করাত কল রয়েছে আমি কয়েকটির বিরোদ্ধে অভিযান পরিচালনা করেছি, বাকীদের বিষয়ে দ্রুত আইনগত ব্যাবস্থা নিবো।

Link copied!