বাগেরহাটের মোংলায় এক মাস ধরে মিরাজ শেখ (৩২) নামে এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার সংবাদ সম্মেলনে দাবি করেছে গত (১০ এপ্রিল) সাদা পোশাকে এসে কয়েকজন কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরিবারের দাবী অনুযায়ী পশ্চিম জোন (মোংলা) কোস্টগার্ড তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করে।
মিরাজ শেখের বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির বাসিন্দা।
গত শুক্রবার রাতে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন মিরাজের বোন লিজা আক্তার। এ সময় মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম ও এলাকা বাসী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে লিজা আক্তার বলেন, মিরাজ শেখ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি নদীতে পোনা মাছ আহরণ ছিল তার মূল পেশা, তার ছয় বছরের একটি ছেলে সন্তান আছে।
পরিবারের দাবী অনুযায়ী, গত ১০ এপ্রিল জয়মনির একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকে কোস্ট গার্ডের কয়েকজন সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার মোটরসাইকেলটি পাশে পড়ে ছিল। কিছুদিন পড়ে গভীর রাতে এসে মোটরসাইকেলটি ও নিয়ে যায় তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিখোঁজর পরদিন ১১ এপ্রিল মিরাজের স্বজনরা মোংলা কোস্ট গার্ডের দিগরাজ বেজে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সারাদিন বসিয়ে রেখে তাকে তুলে নিয়ে আসার বিষয়টি অস্বীকার করেন।
এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে কোস্ট গার্ডের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশ অপারগতা জানায়। পরে গত (২৩ এপ্রিল) মিরাজের স্ত্রী কারো নাম উল্লেখ না করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ সময় মিরাজের মা বলে," আমার ময়না ডারে হগ্গোলের সামনে থেইকা ধইরা নিয়া গ্যাছে। যদি অপরাধ করে থাকে আইনের হাতে তুলে দেন। আর মাইরা ফালাইয়া থাকলে তাহলে লাশ ফেরত দেন, আমি আমার কলিজাডারে একবার দেখতে চাই।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন " হিউম্যান রাইটস সাপোর্ট "সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান।
তিনি বলেন, মিরাজ শেখ কোথায় আছে আদৌ বেঁচে আছে কি না, তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নিদর্শনা চেয়ে শিগগিরই হাইকোর্ট রিট করা হবে।
মিরাজের স্ত্রী জিডি তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই আবু হানিফ কামাল, তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
কোস্ট গার্ডের পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন মিরাজ শেখ আদৌ নিখোঁজ হয়েছেন কিনা তদন্তে বেরিয়ে আসবে।
আপনার মতামত লিখুন :