দৌলতপুরে বিজিবির অভিযান: মাদক ও জাল উদ্ধার, আটক ১

মোঃ আছানুল হক , কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৩:৫৪ পিএম

কুষ্টিয়া জেলার দৌলতপুর  সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে। এ সময় একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ মে) রাত  আনুমানিক ৯ টার পরে  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চর প্রাগপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০), কে  ভারতীয় দশ বোতল মদ এবং পাঁচ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপসহ আটক করা হয়। 

এছাড়া, একই রাতে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সাত বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ এবং এক হাজার নয়শত  পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। 

অপরদিকে, ১১ মে রাত  আনুমানিক ১ টার। পরে  জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দশ  কেজি সাতশত গ্রাম  কারেন্ট জাল ও রাত অনুমানিক ২ টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর ঘাট এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তেতাল্লিশ  কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

বিজিবি আরো জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও বিজিবি একই পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাবে।

Link copied!