ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মেডিকেল রিপ্রেজেন্টটিভদের পেশাদার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সিরাজদিখান শাখা এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে।
রবিবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে আধা ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন।
সিরাজদিখান ফারিয়ার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবি চাঁনের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন ম্যানেজার ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার আরশাদ হোসেন, এমপিও মহসিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার শাহিনুজ্জামান শাহেদ, লুৎফর রহমান, কামরুল ইসলাম, প্রতিনিধি তৌহিদজামান, আশরাফুল, মো.রাসেল, আল আমিন, দুর্জয়, রুহুল আমিন, সেতাউল, আবু মুশা অপু, লাইসুর আরো অনেকে।
ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান রাখবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :