ছাতকে বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) ২০২৬ ছাতক থানার একটি বিশেষ অভিযানে মামলা নং-১৯(২) ২০২৬ ও জিআর-৪২/২০২৬ এর আসামি মোঃ তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। 

তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!